আত্রাইয়ে পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও | Daily AjKaler Kontho

আত্রাইয়ে পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
আত্রাইয়ে পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও

নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামে টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে অন্তত ১৫টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

পানিবন্দি পরিবারের দুর্ভোগের খবর জানতে পেরে দ্রুত তাদের পাশে দাঁড়িয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ইউএনও মোঃ মনিরুজ্জামান বলেন, পানিবন্দি পরিবারের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সহায়তা প্রদানের জন্য ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজকালের কন্ঠ/আর বি