গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী | Daily AjKaler Kontho

গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বরিশালের গৌরনদী গৌরনদী শিশু একাডেমির প্রতিষ্ঠাতা স্বর্গীয় মানিক লাল সাহার ৮৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার ও শিশু একাডেমীর সভাপতি মোঃ ইব্রাহিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাহেবের পক্ষে প্রতিনিধি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব (সাবেক ভি পি) উক্ত অনুষ্ঠানে দুই বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ২০২৬ সমাজ সেবায় এবং গৌরনদী শিশু একাডেমী অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক লায়ন দিদার সরদার – গৌরনদী, বরিশাল হংকং প্রবাসী । সাংস্কৃতিতে সম্মাননা পান কবি সাহিত্যিক সিকদার রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি শিল্পী (আমেরিকা প্রবাসী) এম এ সোয়েব, আন্তর্জাতিক খ্যাতিস শিল্পী মোঃ নাসির উদ্দিন (আমেরিকা প্রবাসী), প্রখ্যাত কবি সাহিত্যিক গীতি কবি আইভি সাহা, আনোয়াররা ফ্রী ক্যাডেট স্কুল’র রেক্টর প্রান্তোষ দাস, গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিন মোল্লা,সাংবাদিক মানবাধিকার কর্মী সাংবাদিক এ,এস,মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক পলাশ তালুকদার, সঞ্চালনায় ছিলেন পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক রাজারাম সাহা ও সার্বিক সহযোগিতায় আইভি সাহা সহ অনেক শুভাকাঙ্ক্ষীরা

আজকালের কন্ঠ/আর বি