নাটোর বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ আলোচনা সভা | Daily AjKaler Kontho

নাটোর বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ আলোচনা সভা


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
নাটোর বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ আলোচনা সভা

“বৃক্ষরোপণে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে রেলি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১০ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক রেলি বের হয়। রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষ মেলায় ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা। মেলায় ষ্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আসমা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ রাজশাহী ড. মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার নাটোর বন কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও স্কাউট সদস্য উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন গাছ আমাদের প্রকৃতির অপরিহার্য অংশ।

একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় ষ্টল সংখ্যা ২৫ টি মেলা চলবে ১০ দিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে।

আজকালের কন্ঠ/আর বি