আত্রাই-রাণীনগরের দুই গ্রামের যৌথ উদ্যোগে 'মানবিক প্রবাসী ফাউন্ডেশন'র অফিস উদ্বোধন | Daily AjKaler Kontho

আত্রাই-রাণীনগরের দুই গ্রামের যৌথ উদ্যোগে ‘মানবিক প্রবাসী ফাউন্ডেশন’র অফিস উদ্বোধন


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
আত্রাই-রাণীনগরের দুই গ্রামের যৌথ উদ্যোগে ‘মানবিক প্রবাসী ফাউন্ডেশন’র অফিস উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের উচল কাশিমপুর এবং রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের পার-কৃষ্ণপুর গ্রামের যৌথ উদ্যোগে ‘মানবিক প্রবাসী ফাউন্ডেশন’-এর অফিস উদ্বোধন করা হয়েছে।

সংগঠনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী সদস্য ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সংগঠনটি দুই গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দরিদ্র মানুষের সহযোগিতা, শিক্ষা, চিকিৎসা, দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দুই গ্রামের মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে ‘মানবিক প্রবাসী ফাউন্ডেশন’ কাজ করবে।

আজকালের কন্ঠ/আর বি