সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া | Daily AjKaler Kontho

সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া

সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক নিগার সুলতানা (ময়না)র মৃত্যুতে স্কুলের উদ্যোগে স্মরণসভা দোয়া অনুষ্ঠান রোববার সকাল ১১ টায় স্কুল মিলানায়তনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুব হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, বিআরডিবি সাবেক চেয়ারম্যান সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিনিয়র শিক্ষক মোহাম্মদ বাদশা শিকদার, মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল খালেক ও মোহাম্মদ শাহ আলম বেপারী, পরিবার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেয়ে জামাতা সাখাওয়াত হোসেন। স্মরণ সভায় মরহুমার জীবনের বিভিন্ন ভালো দিক নিয়ে আলোচনা শেষে রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারী শিক্ষক রোকনুজ্জামান পনির।

আজকালের কন্ঠ/আর বি