ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


মোঃ ইসমাইল,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

১৬-জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনডিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডাঃএম এ হানিফ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাজী সিরাজুল ইসলাম সভাপতি যুববিভাগ,বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাক্ষণবাড়িয়া জেলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মোবারক হোসাইন।

অনুষ্ঠানে আলোচক ও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,প্রফেসর খলিলুর রহমান নায়েবে আমীর ব্রাহ্মণবাড়িয়া পৌর জামায়াতে ইসলামি। মোঃ দুলাল হোসাইন সহকারী সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া পৌর জামায়াতে ইসলামি।কাউছার আহমেদ সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া পৌর জামায়াতে ইসলামি, মাঈন উদ্দিন মামুন সেক্রেটারি, সদর উপজেলা জামায়াতে ইসলামী। ডা.ফরিদ উদ্দিন আহমেদ জেলা শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এডভোকেট মনিরুজ্জামান জেলা আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী,প্রিন্সিপাল আব্দুল মোনায়েম মুন্না সহকারী সেক্রেটারি, পেশাজীবী সংগঠন

প্রফেসর আক্তার হোসাইন সেক্রেটারি,পেশাজীবী সংগঠন

ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক, এনসিপি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন সভাপতি,জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা

সিরাজুল ইসলাম সভাপতি, জুলাই যোদ্ধা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা।

মাওলানা মহসিনুল হক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ খেলাফত মজলিস জুলফিকার হায়দার রাফি সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা রাজিফুল হাসান বাপ্পি জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক

আলোচনা সভা শেষে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।