কালীগঞ্জে নিশ্চিন্তপুর শ্মশানঘাটে বৃক্ষরোপন | Daily AjKaler Kontho

কালীগঞ্জে নিশ্চিন্তপুর শ্মশানঘাটে বৃক্ষরোপন


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
কালীগঞ্জে নিশ্চিন্তপুর শ্মশানঘাটে বৃক্ষরোপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জহির হাসান মোহন। বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর মহা শ্মশানঘাটে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে বৃক্ষ রোপন করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শ্মশানঘাটের সৌন্দর্যবর্ধন লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক ছাত্র নেতা জহির হাসান মহন বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষায় দেশে ২৫ কোটি বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছেণ। তারিই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি