মিরসরাইয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ | Daily AjKaler Kontho

মিরসরাইয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
মিরসরাইয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়।

‎লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ) মোঃ রাসেল (পিপিএম বার), চট্টগ্রাম জেলা টিআই রফিক আহমেদ মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর (জোরারগঞ্জ জোন) মাহবুবুর রহমান, সার্জেন্ট মারুফ, এটিএসআই তারেক সহ ট্রাফিক পুলিশের সদস্যরা।

‎অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল (পিপিএম বার)বলেন, গাড়ি চালক, পথচারী এদেরকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম) স্যারের নির্দেশনা অনুযায়ী লিফলেট বিতরণ করা হচ্ছে। এতে করে তারা লিফলেট পড়ে গাড়ি চালানোর নির্দেশনা ও পথচারীরা কিভাবে রাস্তা পারাপার হবে সব ধরনের নির্দেশনা পাবে। এছাড়া সার্ভিস লাইনে অবৈধ পার্কিংয়ে থাকা গাড়ি সরানো হয়েছে পরবর্তীতে গাড়ি রাখলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ।

আজকালের কন্ঠ/আর বি