
নড়াইলে নানান কর্মসূচির মধ্য দিয়ে ১৬ জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬জুলাই) সকালে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাবক অর্পন করেন নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা প্রশাসক ড. মোহাস্মদ আ: ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ জাকির হোসেন বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আমিরুল ইসলাম রানা প্রমুখ। এসময় সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :