নাটোরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত | Daily AjKaler Kontho

নাটোরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
নাটোরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত

জুলাই সৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দোয়া মোনাজাত ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে শহরের ভবানিগঞ্জ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন দোয়া মোনাজাত ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখার আলম,সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান,জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, জুলাই যোদ্ধা সহ শহিদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা সততা, ন্যায়পরায়ণতা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে কাজ করব। দেশের উন্নয়ন, গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখব।

আজকালের কন্ঠ/আর বি