
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মোবারক হাসান ও তার পরিবার পরিজন ঘরবাড়ি হারিয়ে সন্ত্রাসী রেজাউল করিমের ফের হামলার ভয়ে গত ১২ দিন যাবত নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মোবারক হাসান ও প্রতিপক্ষ সন্ত্রাসী রেজাউল করিমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সন্ত্রাসী রেজাউল করিম ও তার দলবল নিয়ে গত ৩ জুলাই ভোরে মোবারকের বাড়িতে হামলা করা হয়।
হামলা চালিয়ে ছাগলের ঘর, মুরগির ফার্ম ভাঙচুর করে। এ সময় দুইটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মোবারক হাসান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করা হলেও পুলিশ অভিযোগ আমলে নেইনি।অভিযোগ আমলে না নেওয়ায় ও সন্ত্রাসী রেজাউল করিম ও তার দলবলের ফের বাড়িতে হামলার ভয়ে গত দিন ধরে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
অভিযোগকারী মোবারক হাসান বলেন, আমার বাড়িতে প্রতিপক্ষ একই গ্রামের রেজাউল ও তার লোকজন হামলা করে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। আমি বাধা দিলে আমাকে মারধোর করা হয়। পরে আমার পরিবারের লোকজন এসে উদ্ধার করে আমাকে। থানায় অভিযোগ দিয়েছি পুলিশ মামলাটি আমলে নেয়নি।
এ ব্যাপারে প্রতিপক্ষ রেজাউলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :