মুরাদনগরে কৃষকে জবাই করে হত্যা, পরিবারের দাবি রাজনৈতিক বিরোধের জের | Daily AjKaler Kontho

মুরাদনগরে কৃষকে জবাই করে হত্যা, পরিবারের দাবি রাজনৈতিক বিরোধের জের


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
মুরাদনগরে কৃষকে জবাই করে হত্যা, পরিবারের দাবি রাজনৈতিক বিরোধের জের

কুমিল্লা মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গলা কেটে ওহেদ ভূঁইয়া নামে এক কৃষককে গলা কেটে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত ওহেদ ভূঁইয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত দুধ মিয়া ভূঁইয়ার ছেলে।

কৃষিকাজের পাশাপাশি তিনি একটি কৃষি স্কিম প্রকল্পের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ছেলে মোহাম্মদ মেহেদী হাসান (মাসুম), ছোট ছেলে তুহিন বলেন, সোমবার(১৩ জুলাই) রাত প্রায় ৮ টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১৬ নং ধামঘর ইউনিয়ন লক্ষ্মীপুর বাজারের উদ্দেশ্যে বের হন তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৬টার দিকে লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার আবু সাঈদের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের স্ত্রীর হাসনেয়ারা বেগম বলেন, ওহেদ ভূঁইয়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক বিরোধের জের ও স্ক্রিম নিয়ে শত্রুতার জন্য বিএনপির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

মুরাদনগর থানা ওসি আনোয়ার হোসেন বলছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

আজকালের কন্ঠ/আর বি