কালীগঞ্জ ট্রেনের নিচে পড়ে যুবকের দুই পা বিছিন্ন | Daily AjKaler Kontho

কালীগঞ্জ ট্রেনের নিচে পড়ে যুবকের দুই পা বিছিন্ন


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
কালীগঞ্জ ট্রেনের নিচে পড়ে যুবকের দুই পা বিছিন্ন

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের নিচে পড়ে ফরিদ হোসেন (৩০) নামের এক যুবকের দুই পা বিছিন্ন হয়ে গিয়েছে।

রোববার (১২ জুলাই) বিকাল ছয়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিলে তার দুই পা বিচ্ছিন্ন হয়। ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের কন্ঠ কর্মী আকবর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ডাউন ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এসময় সে প্রাণে বেঁচে গেলেও তার দু পা বিছিন্ন হয়ে যায়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহাজান আলী বলেন, ঘটনার পরপরই কালীগঞ্জ ফায়ার ফাইটারের একটি টিম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়াই প্রাথমিক চিকিৎসার শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি