
বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক বন বিভাগের সমন্বয়ে চোরাচালান বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৮.১৯ ঘনফুট গোদা লগ কাঠসহ ১টি মালবাহী ট্রাক আটক করা হয়েছে।
১২ জুলাই ২০২৬ তারিখ (রবিবার) আলীকদম থেকে অভিনব কায়দায় অবৈধ কাঠ পাচার সংক্রান্ত একটি গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর একটি চৌকষ আভিযানিক দল এবং স্থানীয় বন বিভাগের সমন্বয়ে আলীকদম উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তার উত্তর পার্শ্বে একটি চোরাচালান বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদ অনুযায়ী উক্ত আভিযানিক দল ঘটনাস্থলে গমন করে সন্দেহজনক ভাবে একটি পরিত্যক্ত ট্রাক তল্লাশি করে এবং ট্রাকের ভিতরে অভিনব কায়দায় লুকানো মোট ৯৮. ১৯ ঘনফুট গোদা লগ কাঠসহ ট্রাকটি (ডাম্পার ট্রাক চট্টগ্রাম লট-৮৮) জব্দ করতে সক্ষম হয়। চোরাচালানের দায়ে জব্দকৃত কাঠ এবং ট্রাকের পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগ তৈন রেঞ্জ কার্যালয়ে জমা করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আস্থার সাথে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালানের উপর “জিরো টলারেন্স নীতি” অনুসরণ করে চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর। ভবিষ্যতেও বিজিবি তথা আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) এর চোরাচালান বিরোধী এ সকল নিরবচ্ছিন্ন আভিযানিক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে বলেও জানান আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী।
আপনার মতামত লিখুন :