বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক | Daily AjKaler Kontho

বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক


জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক

বরিশাল মহানগরীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই পরিবারের দুই সতীনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বিএমপির গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বন্দর থানার দুর্গাপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ওই ঘটনায় মোসা. শাহিদা বেগম (৪০) ও মোছা. জোসনা বেগম (৩০)-কে আটক করা হয়।

আটক দুজনের স্বামী কালু ওরফে টিএনটি কালু। তাদের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালী মডেল থানার রসুলপুর এলাকায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আটক দুজন একই পরিবারের দুই সতীন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।