
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার বর্ধিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার কৃতি সন্তান এইচ এম সোহেল আল মাহমুদ। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার ঐতিহাসিক রাজপথে অগ্রণী ভূমিকা ছিল
এইচ এম সোহেল আল মাহমুদ বর্তমানে এলএলবি (LL.B.) অধ্যয়নরত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, ডেমরা ল’ কলেজ, ঢাকা-এর সাধারণ সম্পাদক এবং ঢাকাস্থ দশমিনা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ফোরাম-এর আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অতীতে দশমিনা উপজেলা ছাত্রদল, দশমিনা সরকারি কলেজ ছাত্রদল এবং দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদল-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং দীর্ঘদিনের সক্রিয় সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনি ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত। তাঁর এই নতুন দায়িত্বকে সংগঠনের প্রতি তাঁর অবদান, সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
তাঁর এ অর্জনে পটুয়াখালীর দশমিনা উপজেলার সর্বস্তরের মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি তাঁর মেধা, সততা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :