
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৫৮তম রিজেন্ট বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) এর কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সভায় রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নয়নসহ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :