
রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাগঞ্জ থানা পুলিশ-এর বিশেষ যৌথ অভিযানে তারাগঞ্জ উপজেলার দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে (৯ জুলাই ) দিবাগত রাত ৮ টায় গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মফেল (৩০), পিতা: আতাহার, গ্রাম: পূর্ব কুর্শা জিগাতলা, উপজেলা: তারাগঞ্জ, জেলা: রংপুর এবং বেলাল (২৮), পিতা: ছাবেদ আলী, গ্রাম: কুর্শা ডাঙ্গাপাড়া, উপজেলা: তারাগঞ্জ, জেলা: রংপুর।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “রংপুর জেলা ডিবি পুলিশ ও তারাগঞ্জ থানা পুলিশ দুইজনকে মাদকসহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :