প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


জামাল কাড়াল,বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১৩ জুলাই (সোমবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল জেলা সফর উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এ ছাড়া সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর বরিশাল সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সফর সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।