সিংড়ার চলনবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু | Daily AjKaler Kontho

সিংড়ার চলনবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু


মোঃ তানজিল হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সিংড়ার চলনবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোরের সিংড়ায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে চলনবিলে শখের বশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’

​নিহত ইসমাইল হোসেন মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে।

​​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই সিংড়া এলাকায় কখনো গুড়ি গুড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সকালের দিকে বৃষ্টির মধ্যেই শখের বশে বন্ধুদের সাথে গ্রামের দক্ষিণ মাঠে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান ইসমাইল। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

​পরে স্থানীয় লোকজন ও বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের কন্ঠ/আর বি