বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩টায় | Daily AjKaler Kontho

বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩টায়


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩টায়

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হবে।

ছয় দিন বিরতি শেষে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাশের পর অধিবেশন মুলতবি করা হয়। চলতি অধিবেশনে এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাশ হয়েছে। বাজেট পাশের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে।

এর আগে গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধীদলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন। অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যু তুলে ধরেন তারা।

আজকালের কন্ঠ/আর বি