ব্রাজিলের পরাজয়ে কুষ্টিয়ায় সমর্থকের ‘আত্মহত্যা’ | Daily AjKaler Kontho

ব্রাজিলের পরাজয়ে কুষ্টিয়ায় সমর্থকের ‘আত্মহত্যা’


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
ব্রাজিলের পরাজয়ে কুষ্টিয়ায় সমর্থকের ‘আত্মহত্যা’

কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর সেজো ছেলে রতন (১৯) গলাই ফাস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এসময় বাড়ির লোকজন তার সাড়া না পেয়ে ঘরের জানালায় উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্থানীয় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষন করেন।

সংবাদ পেয়ে কুমারখালী থানার তদন্ত অফিসার আমিরুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন এবং পরিবার ও স্থানীয়রা লাশের ময়না তদন্ত ছাড়াই দাফন করার প্রস্তাব করেন।

এসময় তার মৃত্যু নিয়ে কোন আপত্তি না হওয়ায় পুলিশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করে।

আজকালের কন্ঠ/আর বি