অসহায় নারীদের স্বাবলম্বী করতে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগ, সেলাই মেশিন বিতরণ | Daily AjKaler Kontho

অসহায় নারীদের স্বাবলম্বী করতে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগ, সেলাই মেশিন বিতরণ


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অসহায় নারীদের স্বাবলম্বী করতে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগ, সেলাই মেশিন বিতরণ

কুড়িগ্রামে অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পরিষদের অর্থায়নে পরিচালিত সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্তী রানী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আবু তালহা, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থী নারীরা।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ২০ জন অসহায় ও দরিদ্র নারীর প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তারা প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে কাজে লাগিয়ে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন।

আজকালের কন্ঠ/আর বি