মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন | Daily AjKaler Kontho

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন


মীরসরাই প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগ ও এতিমখানার জন্য নির্মিতব্য ৫ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সহ-সুপার মাওলানা জহুরুল হক ও এমএম আরিফের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এমন অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ।

এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন, শিক্ষক একরামুল হক, হাফেজ খায়রুজ্জামান, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, মীরসরাই থানা যুবদলের সমন্নয়ক হারুন উর রশিদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ডা, শহিদুল আলম, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ সহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল আমিন নতুন ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।

আজকালের কন্ঠ/আর বি