বেলাবোতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ | Daily AjKaler Kontho

বেলাবোতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ


শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ২:১২ অপরাহ্ন
বেলাবোতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ

“উন্নত পল্লী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বেলাবো যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল কবির নান্নুর সভাপতিত্বে এবং তৌফিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজ সারতাজ জায়েদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান এবং বেলাবো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়নে সমবায়ভিত্তিক কর্মকাণ্ড, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং টেকসই উন্নয়নে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায়ী সদস্যদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি