
জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে গনমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ মাসউদুর রহমানের সন্চালনায় গন মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানী।
এছাড়াও সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বেলাল হোসাইন, পৌরসভা জামায়াতের আমীর আঃ জব্বার মীর সহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গনমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা জুলাই সনদ ও গনভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলমান রাখা এবং ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :