সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা | Daily AjKaler Kontho

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ জুলাই জেলা স্টেডিয়ামস্থ সংগঠনের কার্যালয়ে জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন খান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু ও সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের এ্যাডহক কমিটির আহ্বায়ক ইমাদুল হক খান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান ও দপ্তর সম্পাদক পিপুল খান প্রমুখ। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত রেফারিদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সদস্য মনিরুজ্জামান মনি।

আজকালের কন্ঠ/আর বি