শরীয়তপুরের ভেদরগঞ্জে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান | Daily AjKaler Kontho

শরীয়তপুরের ভেদরগঞ্জে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান


মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
শরীয়তপুরের ভেদরগঞ্জে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান

শরীয়তপুরের ভেদরগঞ্জে দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৫ -২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এর আওতায় সেলাই মেশিন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ।

শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ বলেন, কৃষিকে সমৃদ্ধশালী করতে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার। যার অংশ হিসেবে শরীয়তপুরে ১ হাজার কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে ১২শ জন কৃষককে শাকসবজির বীজ, ৬শ ৩০ জন কৃষককে মরিচ বীজ, ২০ জন কৃষককে ১৬০ কেজি পেয়াজের বীজ প্রদান করা হয়। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৮ জন দুঃস্থ নারীর মাঝে ১৮ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় তিনি কৃষি কাজে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগানোর আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, ওসি আবুল বাশার, সখিপুর থানার ওসি মোঃ মোফাজ্জল হোসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ভেদরগঞ্জ উপজেলার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি