আত্রাইয়ে চোরাই মালামালসহ চুরির মামলার আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

আত্রাইয়ে চোরাই মালামালসহ চুরির মামলার আসামি গ্রেফতার


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
আত্রাইয়ে চোরাই মালামালসহ চুরির মামলার আসামি গ্রেফতার

নওগাঁর আত্রাই উপজেলার বিষা ইউনিয়নে একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বসতবাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চুরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পৌছাতা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (২৯)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরিকৃত প্রায় ৮০ কেজি চাল এবং বসতবাড়িতে ব্যবহৃত বিভিন্ন হাড়ি-পাতিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আত্রাই থানায় মামলা নং-৫, তারিখ ৩ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৮০/৪৫৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আজকালের কন্ঠ/আর বি