রাণীনগরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ | Daily AjKaler Kontho

রাণীনগরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
রাণীনগরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে  জি.আর চাল বিতরণ

জনগণের কল্যাণে মাঠপর্যায়ে নিষ্ঠার সাথে ভালো কাজ করলে সাধারণ মানুষের প্রিয় মানুষ হওয়া যায়। নওগাঁর রাণীনগরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জি.আর চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রাকিবুল হাসানের কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে এ কথা বলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম. রেজাউল ইসলাম রেজু।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা রাণীনগরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১,০০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে চাল তুলে দেন এমপি রেজাউল ইসলাম রেজু। এ সময় অনুষ্ঠানে সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের জনবান্ধব ও দূরদর্শী কাজের প্রশংসা করে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, সরকারি কর্মকর্তারা যখন আন্তরিকতার সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেন তখন তারা জনগণের হৃদয়ে স্থান করে নেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর এবং স্থানীয় প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় এই মানবিক সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই চাল বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ নজরুল ইসলাম

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনরাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মোস্তাকিমা খাতুন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, যুগ্ম আহ্বায়ক মিঠু, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, শ্রমিক দলের সেক্রেটারি টনি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ
দল ​এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।