দিনাজপুরে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

দিনাজপুরে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত


মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ১২:১০ অপরাহ্ন
দিনাজপুরে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘শিশুর নিরাপত্তা, স্বপ্নের পূর্ণতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকালে উপজেলার গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠ চত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ইনচার্জ নিকোলাশ কিস্কুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্ম্মা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চক পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নাসরিন, সহকারী শিক্ষক শমসের আলী, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, শিশু পরিষদ সভাপতি বিভা কর্মকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিশুরা বয়সে ছোট হওয়ায় তাদের পক্ষে নিজেদের দাবি তুলে ধরা কিংবা তা আদায়ের সক্ষমতা কম। তারা সংগঠিত হওয়ার সুযোগও পায় না। ভোটাধিকার না থাকায় তারা সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের ওপর নির্ভরশীল। অথচ এই প্রাপ্তবয়স্করাই তাদের অধিকার রক্ষা, সম্মান এবং পূরণের দায়িত্বে অঙ্গীকারবদ্ধ।

আজকালের কন্ঠ/আর বি