মীরসরাইয়ে পাহাড় কেটে মাটি বিক্রি হরিলুট, সিন্ডিকেট ফের সক্রিয় | Daily AjKaler Kontho

মীরসরাইয়ে পাহাড় কেটে মাটি বিক্রি হরিলুট, সিন্ডিকেট ফের সক্রিয়


মীরসরাই প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
মীরসরাইয়ে পাহাড় কেটে মাটি বিক্রি হরিলুট, সিন্ডিকেট ফের সক্রিয়

চট্টগ্রামের মীরসরাইয় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আদর্শ গ্রাম রাস্তার সংস্কারের দোহাই দিয়ে প্রকাশ্যে চলছে টিলা কেটে মাটি বিক্রি। প্রভাব খাটিয়ে পাহাড় কাটার মহাযজ্ঞ চলে আসছে। কিছু দিন বন্ধ ছিল পাহাড় নিধন। এখন নতুন করে সক্রিয় হচ্ছে পাহাড়ি মাটি বিক্রি সিন্ডিকেট।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে দিনের বেলায় ও রাতে প্রকাশ্যে এস্কেভেটর দিয়ে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে। প্রায় ১০ ফুট চওড়া ১০ ফুট উঁচু পাহাড়টি কেটে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে।

মাটি বিক্রির সাথে জড়িত স্থানীয় নেতা বাদশা অভিযোগ স্বীকার করে বলেন এলাকাবাসীর সবার স্বাক্ষর নিয়ে ইউনিয়ন নেতৃবৃন্দের পরামর্শে ও উপরের সকল নেতাকে অবহিত করে আমি রাস্তা সংস্কার করতেছি। মাটি বিক্রি করে সে টাকা দিয়ে ইট বাসাবো, এবং রাস্তা সংস্কার এর যাবতীয় কাজে লাগাবো।

বনবিভাগের মীরসরাই রেঞ্জের কর্মকর্তা আলআমিন জানান টিলার মাটিকার খবর শুনে আমি আমার বিট কর্মকর্তাকে পাঠিয়েছি যে স্থান থেকে পাহাড় কাটা হচ্ছে সেটি বনবিভাগের বাহিরের পাহাড় তাই আমরা কিছু করতে পারি নাই।

মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন পাহাড় কেটে মাটি বিক্রি করার কারো সুযোগ নেই, শীঘ্রই পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অভিযান পরিচালনা করা হবে।

মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন পাহাড়ের মাটি কাটার বিরুদ্ধে সব সময় অভিযোগ করে থাকি, পাহাড় কাটার কারো সুযোগ নাই লোকেশন ফেলে আমরা সাথে সাথে অভিযান পরিচালনা করবো।

আজকালের কন্ঠ/আর বি