নেত্রকোণায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন | Daily AjKaler Kontho

নেত্রকোণায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নেত্রকোণায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে নেত্রকোণায় ৩ লাখ ৯১ হাজার ২৬২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রবিবার সকালে একযোগে জেলার ২ হাজার ১৭৩টি কেন্দ্রে এ কর্মসূচি শুরু হয়।

সিভিল সার্জন গোলাম মাওলা জানান, ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৫৭৫ শিশুকে ১ লাখ আই-ইউ সমৃদ্ধ নীল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৬ হাজার ৬৮৭ শিশুকে ২ লাখ আই-ইউ সমৃদ্ধ লাল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি