হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন | Daily AjKaler Kontho

হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ১:২৯ অপরাহ্ন
হাতিরঝিল এলাকায় পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন

হাতিরঝিল এলাকার চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

শনিবার (২৭ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত এ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে গত সাত দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় রাজউক চেয়ারম্যান হাতিরঝিলে ডাস্টবিন ব্যবহারে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে হাতিরঝিলকে আরও উন্নত, নিরাপদ ও নান্দনিকভাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এলাকায় বৃক্ষরোপণ, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত আনসার মোতায়েনের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এ সময় হাতিরঝিলের পরিবেশ পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি