নেত্রকোণার দূর্গাপুরে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা | Daily AjKaler Kontho

নেত্রকোণার দূর্গাপুরে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
নেত্রকোণার দূর্গাপুরে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

নেত্রকোণার দূর্গাপুরে দূর্নীতি বিষয়ক প্রতিযোগীতা-২০২৬ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর হলরুমে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের সহযোগীতায় এই প্রতিযোগীতা হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক পরাগ রিছিল, দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় উপজোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। পরে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি