
মিরসরাই উপজেলার ৯নং সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থীতা জানান দিয়েছেন মনজুর মোর্শেদ কনক। ইউনিয়নটির সেবামূলক প্রতিষ্ঠান শেষ বিদায়ের বন্ধু সংগঠনের মাধ্যমে এলাকার বিভিন্ন অসহায় মানুষের সেবা করছেন মনজুর মোর্শেদ কনক। এছাড়াও প্রতি বছর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিচ্ছেন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। এতে করে ছাত্র-ছাত্রীরা পড়ালেখায় উৎসাহী হচ্ছেন।
অন্যদিকে ছাত্র জীবন থেকে মনজুর মোর্শেদ কনক ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সংক্রিয় রাজনীতি করেছেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন,এবং মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেচ্ছাসেবী প্রতিষ্ঠান শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সহসভাপতির দায়িত্ব পালন করছেন মনজুর মোর্শেদ কনক।
মনজুর মোর্শেদ কনক দলীয়ভাবে মনোনয়ন দেয়া হলে সমাজের অবেহিলত মানুষের কল্যাণে কাজ করার সুযোগ বৃদ্ধি পাবে বলে মনে করেন এই ইউনিয়নের সচেতন মহল।
এদিকে মনজুর মোর্শেদ কনক বলেন, ছোট বেলা থেকে মানুষের কল্যাণে কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে। তার ধারাবাহিকতায় শেষ বিদায়ের বন্ধু সংগঠনের মাধ্যমে মিরসরাই সদর ইউনিয়নের অসংখ্য মানুষের সেবা করা হয়েছে। সংগঠন ছাড়াও অসংখ্য মানুষের সেবা করে আসছি,মসজিদ, মাদ্রাসা, মক্তব, এই গুলার জন্য সবসময় কাজ করে থাকি। আশা করছি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। তবে দল যদি আমাকে যোগ্য মনে করে ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনের জন্য মনোনয়ন প্রদান করেন তাহলে আরও কাছ থেকে মিরসরাই সদর ইউপির সকল শ্রেণি পেশার মানুষের সেবা করতে পারবো।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :