অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে তারাগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল​ | Daily AjKaler Kontho

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে তারাগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল​


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে তারাগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল​

রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ এবং সুস্থ ধারার রাজনীতির দাবিতে রংপুরের তারাগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে তারাগঞ্জ উপজেলা যুবদল।

​তারাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান প্রামানিক এবং সদস্য সচিব নুর হোসেনের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে উপজেলা যুবদলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকেরা অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুস্থ ও ইতিবাচক ধারার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ধরনের অপপ্রচার, নোংরা রাজনীতি বা শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড সাধারণ মানুষ আর বরদাশত করবে না।

​নেতাকর্মীরা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনা অনুযায়ী তারাগঞ্জে একটি সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ এবং জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে উপজেলা যুবদল সর্বদা ঐক্যবদ্ধ ও রাজপথে সক্রিয় থাকবে।

আজকালের কন্ঠ/আর বি