নেত্রকোনায় বর্ণাঢ্য ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নেত্রকোনায় বর্ণাঢ্য ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
নেত্রকোনায় বর্ণাঢ্য ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

নেত্রকোনার ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের দেশি-বিদেশি ফলের সাথে পরিচিত করতে এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব-২০২৬’।

উৎসব উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো আম, কাঁঠাল, লিচু, ড্রাগন, আনারসসহ নানা ফলের পসরায় বর্ণাঢ্যভাবে সাজানো হয়। শিক্ষার্থীরাও ফলের মুখোশ ও নানা সাজে সেজে উৎসবে মেতে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। তিনি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নিজ হাতে ফল খাইয়ে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও স্কুলের অধ্যক্ষ মুনমুন জাহান লিজাসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একঘেয়ে পড়াশোনার চাপ থেকে মুক্ত করে শিক্ষার্থীদের ফলের পুষ্টিগুণ সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া, নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

আজকালের কন্ঠ/আর বি