কুড়িগ্রামে ৯ দিন ধরে নিখোঁজ মেহেদী হাসান, সন্ধান চেয়ে পরিবারের আকুতি | Daily AjKaler Kontho

কুড়িগ্রামে ৯ দিন ধরে নিখোঁজ মেহেদী হাসান, সন্ধান চেয়ে পরিবারের আকুতি


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
কুড়িগ্রামে ৯ দিন ধরে নিখোঁজ মেহেদী হাসান, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পাঁচগাছি কলেজ মোড় এলাকার বাসিন্দা মেহেদী হাসান (উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি) গত ১২ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার পর থেকে নিখোঁজ রয়েছেন।

দীর্ঘ ৯ দিন অতিবাহিত হলেও এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ মেহেদী হাসান হাফিজুর রহমান ও মোছাঃ ববিতা বেগমের ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি গত দুই দিন এলাকায় মাইকিং করা হলেও তাঁর কোনো খোঁজ মেলেনি।

পরিবার সূত্রে আরও জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় মেহেদীর পরনে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল এবং তাঁর গায়ের রং ফর্সা।

এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর—৮৭৩।

নিখোঁজ মেহেদী হাসানকে কেউ দেখে থাকলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত ০১৭৮৮-১২৬২৪০ অথবা ০১৭৯৪-৮৯৭১৫১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে দিতে সহায়তা করলে উপযুক্ত পুরস্কারের ঘোষণা দিয়েছেন পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মোঃ আব্দুল বাতেন সরকার।

পরিবার ও স্বজনরা মেহেদী হাসানকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি