সরিষাবাড়ীতে পাট চাষী প্রশিক্ষণ | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে পাট চাষী প্রশিক্ষণ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
সরিষাবাড়ীতে পাট চাষী প্রশিক্ষণ

উন্নত প্রযুক্তি নির্ভরশীল পাট ও পাট ২০ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় জামালপুরে সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সোমবার দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সরিষাবাড়ীর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

পাট অধিকদপ্তর সরিষাবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ।

এ সময় বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আক্রাম হোসেন, পাট অধিদপ্তর জামালপুরের পাট উন্নয়ন সহকারী আব্দুল জলিল, মুখ্য পরিদর্শক নূরে আলম, পাট অধিদপ্তর সরিষাবাড়ীর উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন, পাট পরিদর্শক আওরঙ্গজেব প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি