নওগাঁর ধামইরহাটে পুলিশের অভিযান: মাদক ব্যবসায়ী ও সেবীসহ গ্রেপ্তার ৪ | Daily AjKaler Kontho

নওগাঁর ধামইরহাটে পুলিশের অভিযান: মাদক ব্যবসায়ী ও সেবীসহ গ্রেপ্তার ৪


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
নওগাঁর ধামইরহাটে পুলিশের অভিযান: মাদক ব্যবসায়ী ও সেবীসহ গ্রেপ্তার ৪

নওগাঁর ধামইরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনের অপরাধে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ২০ জুন ২০২৬ তারিখ ধামইরহাটের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আজ দুপুর ১১:২০ ঘটিকায় ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকার জনৈক মো. শাহ জাহান আলী (২৮)-এর ‘মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টার’ দোকানের সামনের ফাঁকা জায়গা থেকে মো. তুহিন (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তুহিন ধামইরহাট উপজেলার কনাই গ্রামের মৃত মোশারফ হোসেন ও মৃত পপির ছেলে।

পৃথক আরেকটি অভিযানে আজ দুপুর ১:৫৫ ঘটিকায় ধামইরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রাম থেকে মাদক সেবনরত অবস্থায় উপকরণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – মঙ্গলকোঠা গ্রামের মৃত বিজয় মালী ও রবি মালীর ছেলে শ্রী রঞ্জিত মালী (৩৮), দক্ষিণ চকযদু গ্রামের মৃত গোপাল বাশফোড়ের ছেলে শ্রী সুভাষ বাসফোড় (৩২) এবং একই গ্রামের রাম জনম ও রিনা রানীর ছেলে শ্রী রঞ্জিত দাস (৩৭)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি