নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড | Daily AjKaler Kontho

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ২:০২ অপরাহ্ন
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গত ১৯ ও ২০ জুন ২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানা পুলিশ উপজেলার কয়েকটি সন্দেহভাজন মাদক সেবনের আস্তানায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অবৈধ মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এবং তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকসেবন, মাদক কারবার ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

আজকালের কন্ঠ/আর বি