সিংড়ায় ২দিনব্যাপী মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সিংড়ায় ২দিনব্যাপী মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মোঃ তানজিল হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
সিংড়ায় ২দিনব্যাপী মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (৩য় পর্যায়ে) প্রকল্পের আওতায় নাটোরের সিংড়ায় ২ দিনব্যাপী মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২০ জন প্রান্তিক মাছ চাষীদের নিয়ে উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে বুধ ও বৃহস্পতিবার দুইদিন এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওমর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন প্রমূখ।

বক্তারা বৈজ্ঞানিক ও আধুনিক প্রযুক্তি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং প্রশিক্ষণার্থীদের তা বাস্তবে কাজে লাগানোর আহবান জানান।

আজকালের কন্ঠ/আর বি