নেত্রকোণায় বন্যাকবলিত কৃষকদের পাশে ব্র্যাক, বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ | Daily AjKaler Kontho

নেত্রকোণায় বন্যাকবলিত কৃষকদের পাশে ব্র্যাক, বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
নেত্রকোণায় বন্যাকবলিত কৃষকদের পাশে ব্র্যাক, বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

নেত্রকোণার মদনে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। কৃষকদের ক্ষতি কাটিয়ে পুনরায় কৃষি উৎপাদনে ফিরিয়ে আনতে এ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

মদন শাখার উদ্যোগে এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের নেত্রকোণা-১ অঞ্চলের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে ১৫০ জন কৃষকের মাঝে ১ হাজার ১০০ কেজি ধান বীজ, ১ হাজার ১০০ প্যাকেট সবজি বীজ, ৩৫ হাজার মাছের পোনা এবং ৩টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান মিজান। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল হক, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলাম এবং সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে এবং কৃষি উৎপাদন সচল রাখতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের কন্ঠ/আর বি