
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের যাতায়াতের সুবিধার্থে একটি বিআরটিসি সিঙ্গেল বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৫ জুন ২০২৬ তারিখ থেকে এ বাস সার্ভিস চালু হবে বলে জানানো হয়।
রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক ড. মোঃ শিমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিসির একটি সিঙ্গেল বাস নির্ধারিত সময়সূচি মেনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাস – চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড – পায়রাচত্বর – বাস টার্মিনাল রুটে চলাচল করবে। প্রতিদিন সকাল, বিকেল ও সন্ধায় ক্যাম্পাস থেকে বাস টার্মিনাল এবং বাস টার্মিনাল থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য চারটি ট্রিপ পরিচালিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৭:৫০টায় ক্যাম্পাস থেকে বাস টার্মিনালের উদ্দেশ্যে এবং ৮:৩০টায় বাস টার্মিনাল থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে। এছাড়া বিকেল ৪:০৫টায় ক্যাম্পাস থেকে বাস টার্মিনাল এবং সন্ধ্যা ৭:০০টায় বাস টার্মিনাল থেকে ঝিনাইদহ ক্যাম্পাসে বাসটি পৌছাবে।
উল্লেখ্য, প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং বিশ্ববিদ্যালয়ের ছুটির দিনগুলোতে এ পরিবহন সেবা বন্ধ থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :