ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা | Daily AjKaler Kontho

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানে ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে| রোববার সকালে শহরের কলাবাগান এলাকার ল্যাবরেটরি স্কুলে এই প্রতিযোগীতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)| ‘বাংলাদেশে দুর্নীতির কারণগুলো ও তার প্রতিকারের উপায়’ এই বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন এলাকার ৮ টি বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী| প্রতিযোতী শেষে প্রতিযোগীয় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়|

দুপ্রক জেলা শাখার সভাপতি প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবলু কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. নওশের আলম, সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম, দুদক সমšি^ত জেলা কার্যালয়ের পরিদর্শক কওসার আহম্মেদ, সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আফরোজ, দুপ্রক’র সদস্য ইসাহাক আলী, গাউস গোর্কি, তরিকুল আলম রনি প্রমুখ|

সেসময় বক্তারা, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে ˆনতিক মূল্যবোধ ও সততার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আহ্বান জানান| সেই সাথে শিশু-কিশোরদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি ¯^চ্ছ, জবাবদিহিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে আশা ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি