নেত্রকোনায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক মাঝে বিনামূল্যে ধান বীজ ও সবজি বীজ বিতরণ | Daily AjKaler Kontho

নেত্রকোনায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক মাঝে বিনামূল্যে ধান বীজ ও সবজি বীজ বিতরণ


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
নেত্রকোনায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক মাঝে বিনামূল্যে ধান বীজ ও সবজি বীজ বিতরণ

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স নেত্রকোনা-১ অঞ্চলে নেত্রকোনা সদর এলাকা অফিসে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ধানবীজ ও সবজি বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির নেত্রকোনা-১ অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম (ব্র্যাক-মাইক্রোফাইন্যান্স) ও বিডিসি শেখ মোঃ খায়রুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ জান্নাতুল ইসলাম ও বিডিইউ আব্দুল্লাহ আল মামুন। পরে ১৬০ জন কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ করা হয়।

কৃষকেরা ধান ও সবজিবীজ পেয়ে ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর বি