
নড়াইলের লোহাগড়া উপজেলার ৯নং মল্লিকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩জুন) বিকেলে উপজেলার মল্লিকপুর ইউনিয়ন একাডেমি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক শেখ মো: রোকন উদ্দিন আহমেদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহবুব মূর্শেদ জাপল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেমায়েত হোসেন, বিএনপি নেতা মেহেদী বিশ্বাস, বিএনপি নেতা আবু হায়াত সাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আহাদুজ্জামান, বিএনপি নেতা মো: সাহিদুজ্জামান, পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহীন বিপ্লব, সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমিসহ নড়াইল জেলা বিএনপিসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :