মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, রোপণ হবে ৪১ হাজারের বেশি চারা | Daily AjKaler Kontho

মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, রোপণ হবে ৪১ হাজারের বেশি চারা


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, রোপণ হবে ৪১ হাজারের বেশি চারা

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে একটি আমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারওয়ার রাব্বি। এ সময় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

জানা গেছে, সরকারের ঘোষিত ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে মুরাদনগর উপজেলায় পর্যায়ক্রমে প্রায় ৪১ হাজার ৬০০ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে।

কর্মসূচিতে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোবাশ্বের হোসেন মিতুল, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ নায়েব আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, বিএনপি নেতা হেদায়েত হোসেন, সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও জনসাধারণের মাঝে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

আজকালের কন্ঠ/আর বি