সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল জব্দ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

অদ্য ১৩ জুন ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, এবং চিংড়ি মাছের রেনুপোনা আটক করে।

পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১/২৩-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চেয়ারম্যানের মোড় নামক স্থান হতে ১,৭৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালি নামক স্থান হতে ১,১০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১৪ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাদপুর নামক স্থান হতে ৩,৯৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এছাড়াও, ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মুক্তি বাড়ি মোড় নামক স্থান হতে ৩,৫১,২০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

আভিযানিক দল সর্বমোট=১০,৩১,২০০/-(দশ লক্ষ একত্রিশ হাজার দুইশত) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি